বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

Grafterবিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় বিজয়নগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চম্পকনগর-চান্দুরা সড়কের উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে ভারতীয় ২০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা স্বপন মোল্লা (২৩) কে গ্রেফতার করে। সে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বিটিদাউদপুর গ্রামের মৃত ইউনুছ মিয়া মোল্লার পুত্র। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃতকে বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।