,

পাপলুকে আসন ছাড় : নোমান জাতীয় পার্টি থেকে বাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : মানবপাচার মামলায় কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে আসন ছেড়ে দেওয়া জাতীয় পার্টি নেতা মোহাম্মদ নোমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় পার্টি সূত্র।

শহীদ ইসলাম পাপলুর সঙ্গে সমঝোতা করে ২০১৮ সালের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ নোমান। মোহাম্মদ নোমান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ব্যক্তিগত উপদেষ্টা ছিলেন। তাকে অব্যাহতির বিষয়ে বিবৃতিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ ও পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির বিবৃতিতে বলা হয়েছে, দলের গঠনতন্ত্রের ২০/১(১)-এর ‘ক’ ধারা মোতাবেক নোমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন।

তবে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, মোহাম্মদ নোমান লক্ষ্মীপুর-২ আসনের (রায়পুর-লক্ষ্মীপুর সদরের আংশিক) সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জোটের মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে আর্থিক সমঝোতা করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য