,

নবীনগরে শিশুসহ ১২ জনের করোনা শনাক্ত 

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি :  নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান। করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে শুরু থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সাথে থেকে যিনি সার্বক্ষণিক উপজেলাবাসির স্বাস্থ্য সুরক্ষায় সচেতনমূলক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন। তিনিই আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ নতুন করে করোনাভাইরাস শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে ৮ দিনের এক শিশুও রয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৭ জনে গিয়ে দাঁড়ালো। তবে করোনাভাইরাস শনাক্ত হওয়া ১৩৭ জনের মধ্যে ইতিমধ্যে ৬৯ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন।
জানা যায়, আজ রবিবার আইইডিসিআর হতে নতুন করে ১২ জনের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন। আজ প্রাপ্ত রিপোর্টে করোনা শনাক্ত হওয়া ব্যাক্তিরা হলেন, নবীগরের এসিল্যান্ড ইকবাল হাসান (২৯), মো. জিলানী (৩৭), সাইফুল ইসলাম (৩৬), তৌহিদ হোসেন (২১), ইমন মিয়া (২০), মাহমুদা (৪০), মোর্শেদা খাতুন (৩৫), রফিকুল ইসলাম (৫৪), আমিনুল হক (২৬), মো. সামির (২৫), নজরুল ইসলাম (৪২) ও ৮ দিনের শিশু আজুয়া।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাবিবুর রহমান জানান,  আতংকিত না হয়ে সরকারের স্বাস্থ্য বিধি মেনে যার যার অবস্থান থেকে সচেতন হয়ে আমাদের সকলের চলা উচিত। বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ারও পরামর্শ দেন এই চিকিৎসক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য