,

দুই ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

news-image

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইটবোঝাই একটি ট্রাকের পেছনে বালুবোঝাই আরেক ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে কায়সার (২০) ও একই গ্রামের ইউনুছ আলীর ছেলে ছানোয়ার হোসেন (১৯)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী জানান, সকাল ১০টার দিকে উপজেলার পাঁচলিয়া এলাকায় চলন্ত ইটবোঝাই একটি ট্রাকের পেছনে বালুবাহী আরেকটি ট্রাক ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ইটবোঝাই ট্রাকের দুই শ্রমিকের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য