,

বাড়ি ফেরা হলো না চাতাল শ্রমিকের

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন মোহাম্মদ ইব্রাহীম নামে এক চাতাল শ্রমিক। মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুরে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মৈশাইর গ্রামের অটোরিকশার যাত্রী কাদির মিয়ার ছেলেও আব্বাস আহত হয়েছেন। আহত আব্বাসকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত চাতাল শ্রমিক উপজেলার মৈশাইর গ্রামের নায়ের আলীর ছেলে। তিনি মায়ের দোয়া অটোর রাইস মিলের শ্রমিক হিসেবে কমর্রত ছিলেন।

মঙ্গলবার বিকেলে সোনারামপুর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা খড়িয়ালা যাচ্ছিল। এ সময় আশুগঞ্জ থেকে যাওয়া ধানবাহী একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে অটোরিকশা থেকে সড়কে পড়ে যান ইব্রাহীম মিয়া ও আব্বাস। এ সময় ট্রাকের চাকার নিচে পৃষ্ট হয়ে ইব্রাহীম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আব্বাস। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান।

দুর্ঘটনার পর অটোরিকশার চালক অটোরিকশা নিয়ে পালিয়ে যান। ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যান। খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক ও অটোরিকশা চালককে খোঁজা হচ্ছে। এ বিষয়ে আইগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য