,

কসবায় একের পর এক ডাকাতি, আতঙ্ক

dakat-2ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে। গত শুক্রবার রাতেও তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ নিয়ে ১৫ দিনের ব্যবধানে ১২টি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় তিনজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে ডাকাতের হামলায় গুরুতর আহত ব্যক্তিদের দেখতে গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্থানীয় সাংসদ ও আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেন।
উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মতিন জানান, শুক্রবার রাতে চান্দাইসার গ্রামের হানিফ মিয়ার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে ২০-২৫ জন ডাকাত। তারা সাড়ে আট হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করে। একই গ্রামের চিকিৎসক ফারুক মিয়ার বাড়ি থেকে ডাকাতেরা আড়াই লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার ও তাঁর ছোট ভাই মাহবুব মিয়ার বাড়ি থেকে ৮-১০ ভরি স্বর্ণালংকার লুট করে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বামুটিয়া গ্রামে ফোরকান আহাম্মদের বাড়িতে ঢুকে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ডাকাতেরা। ডাকাতেরা ওই বাড়ি থেকে ২ লাখ ৯৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এ সময় ডাকাতদের গুলিতে সফিকুল ও খোরশেদ নামে দুজন আহত হন।
বুধবার রাতে শিকারপুর গ্রামের বাসিন্দা দুলাল মিয়ার বাড়িতে ডাকাতেরা হামলা চালায়। এ সময় তারা তাঁকে মারধর করে একটি মুঠোফোন লুট করে। ওই রাতে একই গ্রামের সুজন খানের বাড়ি থেকে ডাকাতেরা মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে। এ সময় ডাকাতের গুলিতে সুজন আহত হন।
১৪ মার্চ রাতে কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের সিবু সাহা ও তাঁর ছোট ভাই উত্তম সাহার বাড়িতে ডাকাতেরা দরজা ভেঙে ঢুকে শিবুকে বেঁধে ফেলে। পরে তারা শিবু ও উত্তমের ঘর থেকে স্বর্ণালংকার, ৮৮ হাজার টাকা, তিনটি মুঠোফোন, একটি ল্যাপটপ নিয়ে যায়। একই দিন ওই গ্রামের সুনীল সাহার বাড়ি থেকে তিন ভরি স্বর্ণালংকার, ১৫ হাজার টাকা, তপন সাহার বাড়ি থেকে আড়াই ভরি স্বর্ণালংকার, ১২ হাজার টাকা, সচীন্দ্র সাহার বাড়ি থেকে এক জোড়া দুল লুট করেছে ডাকাতেরা।
৮ মার্চ কুটি ইউনিয়নের রানিয়ারা গ্রামের মিজান মিয়ার বাড়ি থেকে ডাকাত দল ১ লাখ ৩০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে।
কুটি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, এই ইউনিয়নে ডাকাতির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ডাকাত আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মহি উদ্দিন জানান, কয়েকটি ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। একজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর