,

করোনা রোগীকে যৌন হয়রানি, সেই ওয়ার্ডবয় আটক

news-image

খুলনা প্রতিনিধি : খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক গৃহবধূ (২৫) রোগীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ওয়ার্ডবয় নজরুলকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মহানগরীর হাফিজ নগর থেকে তাকে আটক করে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) রাধে শ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৫ জুন) রাতে খুলনায় করোনা রোগীকে যৌন হয়রানি, ওয়ার্ডবয় চাকরিচ্যুত! শিরোনামে একটি সংবাদ প্রচার হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠে।

মহিলা ওয়ার্ডে পুরুষকে দায়িত্ব দেওয়া ও ওয়ার্ডবয়কে আটক না করে ছেড়ে দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেন।

অনেকে মন্তব্য করেন, যেখানে পৃথিবী কেঁপে উঠছে করোনার মতো মহামারিতে সেখানে করোনা রোগীর সেবার নামে এধরনের জঘন্য ও হীন মানসিকতা কী করে মনে আসে, ভাবলে গাঁ শিউরে উঠে! উক্ত ওয়ার্ডবয়কে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে মহানগরীর এক গৃহবধূ গত ৬ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ জুন রাতে এক ওয়ার্ডবয় পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে ওই রোগীর শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে। বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ডবয় সরে যায়।

এ ঘটনায় নজরুল নামের ওই ওয়ার্ডবয়কে সোমবার (১৫ জুন) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য