,

ভারতে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে

news-image

নিউজ ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ৩৩ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৯ হাজার ৫২০ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৫ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০২ জন।

আজ সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ছয় দিনে রাজধানী দিল্লিতে শনাক্ত হয়েছেন ১০ হাজারেরও বেশি রোগী। সেই হিসাবে সেখানে প্রতিদিন গড়ে এক হাজার ৬০০ জন শনাক্ত হয়েছেন। দিল্লিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে এক লাখ ১৫ হাজার ৫১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ৭৪ হাজার ১৩৩টি নমুনা।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৯০ হাজার ১৫১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৩ হাজার ৩৯৪ জন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর