মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে রক্ত সংরক্ষণের জন্য ফ্রিজ উপহার দিলেন মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট

news-image

নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ”আপনার প্রতি ফোঁটা রক্ত মানবতার জন্য সবচেয়ে সেরা উপহার” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে শ্যামগ্রাম ব্লাড ডোনারস ক্লাব সংগঠনটি দীর্ঘদিন ধরে ব্লাড গ্রুপিং ও মেডিক্যাল ক্যাম্প এবং বিনামূলে ওষুধ বিতরণ করে আসছে। এই মানবতার কাজে তাদের পাশে দাড়িয়েছেন মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট নামের একটি সংস্থা।

১১জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে এক অনুষ্ঠানের মাধ্যমে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট এর পক্ষ থেকে শ্যামগ্রাম ব্লাড ডোনারস ক্লাবকে রক্ত সংরক্ষণের জন্য ফ্রিজ উপহার দেন।

ক্লাবের উপদেষ্টা সিটিভির সিইও সাইফুল ইসলাম রবিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির বলেন, এই রকম কাজে এগিয়ে আসার জন্য মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক পিন্টু ভদ্র, সাবেক ছাত্রনেতা সারোয়ার চৌধুরী, সাংবাদিক নুর মোহাম্মদ, মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট এর সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক- মিন্টু মিয়া, ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর ছাত্রকল্যান পরিষদের সাধারণ সম্পাদক- মামুন জয়, নবীনগর মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি- আরিফুল ইসলাম রুবেল, আরিয়ান শান্ত, জাহিদুল ইসলাম, শ্যামগ্রাম ব্লাড ডোনারস ক্লাব এর সভাপতি- মোহাম্মদ ফজলে রাব্বী ও অন্যান্য সদস্যরা।

মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট এর সাধারণ সম্পাদক মো. মিন্টু মিয়া বলেন, এই রকম মানবতার কাজে সব সময় আমরা এগিয়ে আসতে চাই।

পরে উপস্থিত অতিথিদের কাছ থেকে ফ্রিজ গ্রহন করেন সংগঠনের সভাপতিসহ সদস্যরা, ফ্রিজ গ্রহনের পর সভাপতি ফজলে রাব্বী তাদের অনুভূতি ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু