,

নবীনগরে করোনা উপসর্গে যুবতীর মৃত্যু

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবতির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তাহসিন আক্তার জনি নামে ওই যুবতী।

জানাযায়, নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের পরিবহন শ্রমিক জসিম উদ্দিনের মেয়ে তাহসিন আক্তার জনি(৩২) সিলেটে কৃষি বিপণন অধিদপ্তর অফিসে কর্মরত ছিলো। সে পরিবারে চার বোনের মধ্যে সবার বড় এবং সংসারেও একমাত্র উপার্জনকারী ছিলেন। গত বৃহস্পতিবার সিলেট থেকে বাড়িতে আসার পর ঠান্ডা,কাশি,জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যায়, পরে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে করোনা ভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছে।

খবর পেয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম তার বাড়িতে গিয়ে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। নিশ্চিত করেছেন নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউএইচএ ডা. হাবিবুর রহমাননবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন,করোনা রোগীকে যেভাবে দাফন করা হয় সেভাবেই মাওলানা মেহেদীর নেতৃত্বে জানাজা শেষে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ কবরস্থানে ওই যুবতীর লাশ দাফন করা হয়।

উল্লেখ্য করোনা ভাইরাস আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে নবীনগর উপজেলার মধ্যে ইতিমধ্যে ৩ জন পুরুষ ৩ জন মহিলাসহ মোট ৬জন মৃত্যু বরণ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য