,

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৭

news-image

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। এ ছাড়া বিস্ফোরণে দোতালা বাড়ির একাংশ ধসে পড়েছে।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার কাঠগড়া পূর্বপাড়ায় একটি দোতলা বাড়ির নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন-লিটন (৩২), সোহেল (২৭), রিপন (২৬), সালমা (৩০), শান্তা (২৫), আজিজুল (৭) ও ইমরান (৫)।

ফায়ার সার্ভিস ডিইপিজেড স্টেশনের পরিদর্শক মো. জিহাদ মিয়া বলেন, ‘আজ ভোর ৫টার দিকে আশুলিয়ার কাঠগড়া পূর্বপাড়ায় একটি দোতলা বাড়ির নিচতলার ফ্লাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরে অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘দগ্ধদের মধ্যে লিটন ও শান্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহতরা সবাই একই পরিবারের সদস্য। সিলিন্ডার বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, রান্না করার সময় সিলিন্ডারের বিস্ফোরিত হয়।’

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মোসা. লিমা খানম জানান, খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা