,

করোনা রোগী চালাচ্ছেন ফার্মেসি!

news-image

কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরানীগঞ্জে করোনা পজেটিভ হওয়ার কিছুদিন যেতে না যেতেই ফার্মেসি খুলে বসেছেন মো: শফিক নামে এক ওষুধ ব্যবসায়ী। তার ওষুধের দোকানটি জিনজিরা ইউনিয়নের ছাটগাও এলাকায়।

সরেজমিন কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের ছাটগাও এলাকায় সাজেদা হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, সাজেদা হাসপাতালের পাশেই শফিক ফার্মেসি নামে একটি ওষুধের দোকান চালাব মো: শফিক।

আশপাশের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের কয়েকদিন আগে দোকানটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ১ তারিখ থেকে দোকানটি পুনরায় চালু করা হয়, মাঝে কিছুদিন বন্ধ ছিল। তবে কেন বন্ধ করা ছিল তারা বলতে পারেন না।

খবর নিয়ে জানা যায়, ২১ মে করোনা পজেটিভ হন মো. শফিক । কিছুদিন আগে তার স্ত্রীরও করোনা পজিটিভ আসে । এরপর ২২ তারিখ থেকে দোকান বন্ধ রাখার পর আবার ১ জুন থেকে দোকান চালু করেন তিনি। সাধারণত করোনা পজিটিভ হওয়ার ১৪ দিন পর দ্বিতীয়বার পরীক্ষা করাতে হয়। এর সাতদিন পর তৃতীয়বার পরীক্ষা করাতে হয়। এরপর চিকিৎসকের অনুমতি নিয়ে বের হওয়ার নিয়ম রয়েছে।

এ বিষয়ে মো. শফিকের সঙ্গে কথা হলে প্রথমে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার নেগেটিভ ফলাফল এসেছে বলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে জানানো হয়, মো. শফিকের দ্বিতীয়বার করোনা পরীক্ষাই করানোই হয়নি। তাকে কিছু বলা হয়নি।

পরবর্তীতে মো. শফিক বলেন, আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমাপ্রার্থী।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ জানান, করোনা পজেটিভ হলে অন্তত ১৪ দিন তো অবশ্যই বাসায় থাকতে হবে। এবং দ্বিতীয় বার টেস্ট করিয়ে রেজাল্ট নেগেটিভ আসার আগে বের হওয়া যাবে না। যেহেতু তিনি আইন অমান্য করেছেন তার বিরুদ্ধে অবশ্যই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা