,

করোনায় মারা গেলেন প্রয়াত এমপি বাপ্পির ভাই

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্য (এমপি) ফজিলাতুন নেসা বাপ্পির ভাই ঢাকা কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এম শওকত ওসমান করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ সোমবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওই হাসপাতালটির সহকারী পরিচালক কর্নেল ডা. এবিএম বেলায়েত হোসেন।

তিনি বলেন, ‘তিনি (শওকত) আমাদের আইসিইউতে ছিলেন। কোভিড-১৯ সংক্রমণের পাশাপাশি কিছু শারীরিক জটিলতাও তার ছিল।’

আজ বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ড. শওকত ওসমানকে দাফন করা হয়েছে বলে তার ভাই সম্মিলিত সামরিক হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল বাছির আহমেদ জানিয়েছেন।

ড. শওকত ওসমান স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি আওয়ামী লীগের নারী সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পির বড় ছিলেন।

প্রসঙ্গত, বাপ্পি নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে গত ২ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নমুনা পরীক্ষা করে তার সোয়াইন ফ্লু সংক্রমণ ধরা পড়েছিল।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি