শতবর্ষী খবিরুন্নেসার করোনা জয়

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে করোনাকে জয় করলেন শতবর্ষী বৃদ্ধা খবিরুন্নেসা। বয়স তার কাছে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

খবিরুন্নেসা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামের মৃত আলতাফ ভূঁইয়ার স্ত্রী। বর্তমানে তিনি তার মেয়ে সেলিনা জাকিরের ঢাকার উত্তরার বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।

খবিরুন্নেসার পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ মে খবিরুন্নেসার নমুনা সংগ্রহ করা হলে তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে যথাক্রমে ৩০ মে ও ১ জুন দুবার নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা নেগেটিভ আসে।

দীর্ঘদিন ধরে হৃদরোগ ও নানান রোগসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। মে মাসের প্রথম দিকে চিকিৎসক দেখানোর জন্য ঢাকার উত্তরায় মেয়ের বাসায় ওঠেন খবিরুন্নেসা।

সেখানে রিজেন্ট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। করোনা রোগীদের সংস্পর্শে থাকায় খাবিরুন্নেসার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে বলে ধারণা করা হচ্ছে।

খবিরুন্নেসার স্বামী গত হয়েছেন ২০ বছর আগে। তার অন্য ছেলেমেয়েরা ঢাকা ও যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা