সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন নিবন্ধনের মাধ্যমে সংগ্রহ হবে করোনার নমুনা

news-image

স্বাস্থ্য অধিদফতর ও ব্র্যাক পরিচালিত করোনা নমুনা সংগ্রহ বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হচ্ছে। এই বুথগুলোতে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। এখন থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ করা হবে। নিবন্ধনের লিংক: coronatest.brac.net

রোববার (৭ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া নতুন তথ্য তুলে ধরে এসব জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আজ ৫২টি ল্যাবের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘আজ নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৪২টি এবং পরীক্ষা হয়েছে আগের দিনের নমুনাসহ ১৩ হাজার ১৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৯৮৭টি। ২৪ ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছে দুই হাজার ৭৪৩ জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৭৬৯ জন। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন। তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ৭ জন।’

স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে করোনাবিষয়ক ৩৩টি গাইডলাইন দেয়া আছে। ১১টি জনসচেতনামূলক উপকরণ, শিশুদের মানসিকভাবে উদ্দীপ্ত রাখার জন্য একটি অনুবাদ করা বই প্রস্তুত করা হয়েছে, যা ওই ওয়েবসাইটে পাওয়া যায় বলেও জানান নাসিমা সুলতানা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী