,

তুরস্কে করোনার চিকিৎসায় নতুন পদ্ধতি, আশা দেখাচ্ছে বিশ্বকে

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের চিকিৎসায় তুরস্কের বিজ্ঞানীরা রে-থেরাপি প্রযুক্তির ব্যবহার শুরু করেছেন। তুর্কিশবিম নামের এই স্বাস্থ্যসেবা প্রযুক্তি তৈরি করেছে আরডি গ্লোবাল ইনভেমড। খবর আনাদোলু এজেন্সির।

আঙ্কারার গাজি ইউনিভার্সিটির কার্ডিওভাসকুলার সার্জন হিকমেট সেলকুক গেডিক বিবৃতিতে বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে।’

তুর্কিশবিম রে ট্রিটমেন্ট পদ্ধতি প্রথম তৈরি করে দেশটির বিখ্যাত কয়েকজন বিজ্ঞানী। তিন বছরের গবেষণা শেষে এটি প্রস্তুত করতে সক্ষম হন তারা। প্রথমে অন্য ভাইরাসজনিত রোগের চিকিৎসা করা উদ্দেশ্য থাকলেও এখন কোভিড-১৯’র জন্য ব্যবহার করা হচ্ছে।
আনাদোলু বলছে, প্রাণীরদেহে এই পদ্ধতি সফল হওয়ায় প্রথমবারের মতো মানবশরীরে ব্যবহার করা হতে পারে।

এই রে-থেরাপি মূলত ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মতো জীবাণুর ওপর প্রয়োগ করা হয়। এরপর চিকিৎসকেরা ক্ষতিকর পদার্থের বিশ্লেষণ করতে থাকেন।

গত মাসের ৪ তারিখ রে-থেরাপির ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেয় তুরস্ক সরকার। এরপর আন্তর্জাতিকভাবে পদ্ধতিটি যাচাইয়ের আহ্বান জানানো হয়। ইউনিভার্সিটি অব নিউইয়র্কের বিজ্ঞানীরা এটি পরীক্ষা করছেন।

তুরস্কের বিজ্ঞানীদের দাবি, এই চিকিৎসা পদ্ধতিতে ছত্রাক, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মতো জীবাণু পুরোপুরি ধ্বংস করা সম্ভব। এর কারণে কোনও কোষ ধ্বংস হবে না কিংবা ডিএনএ ক্ষতিগ্রস্ত হবে না।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ