,

বৃক্ষ রোপনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করলো গ্রীণ  ক্লিন বাংলাদেশ

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ‘জীববৈচিত্র রক্ষা করি, বাসযোগ্য বিশ্ব গড়ি’ -এই শ্লোগানে গ্রীণ   ক্লিন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইউনিট পালন করলো বিশ্ব পরিবেশ দিবস- ২০২০। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার উপজেলার    গ্রীণ   ক্লিন  বাংলাদেশ ইউনিটের আয়োজনে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নবীনগর প্রেসক্লাব  চত্বরে  গ্রীণ  ক্লিন    বাংলাদেশ নবীনগর ইউনিটের সহ প্রধান সমন্বয়কারী মো. নূরে এলাহির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসকাব সভাপতি মাহাবুব আলম লিটন। এ সময় বক্তব্য রাখেন, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসকাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, মলয়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি,  সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, জালাল উদ্দিন মনির, মো. সাইফুদ্দিন আহমেদ মিঠু, কিন গ্রীণ বাংলাদেশ নবীনগর ইউনিটের উপদেষ্টা ও গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা বইমজুর স্বপন মিয়াসহ আরো অনেকে।
পরে নবীনগর প্রেসকাব চত্বরে ও নবীনগর মহিলা ডিগ্রি কলেজে দুটি গাছের চারা রোপন করেন সংগঠনের সদস্যরা। মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী  বিভিন্ন স্থানে ২ হাজার ২০টি গাছে চারা রোপন করবে বলে জানান আয়োজকরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য