মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুফাতো ভাই পা কেটে নিয়ে গেল মামাতো ভাইয়ের

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে পারিবারিক বিরোধের জের ধরে মামাতো ভাই মিঠু মন্ডলের বাম পা কেটে নিল ফুফাতো ভাই ও তার সহযোগীরা।

শনিবার রাত নয়টার দিকে উপজেলার খুবজীপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মিঠুকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ফুফাতো ভাই বাবু মন্ডল ও তার সহেযাগীরা পলাতক রয়েছে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, খুবজীপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মিঠু মন্ডলের সাথে পার্শ্ববর্তী যোগেন্দ্রনগর গ্রামের ফুফাতো ভাই জালাল মন্ডলের ছেলে বাবু মন্ডলের পারিবারিক বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শনিবার রাতে খুবজীপুর বাজারে যাওয়ার পথে বাবু মন্ডল ও তার সহযোগীরা মিঠু মন্ডলের ওপর হামলা চালায়।

এক পর্যায়ে মিঠু মন্ডলের বাম পা ধারালো অস্ত্র দিয়ে কেটে বিচ্ছিন্ন করে দেয়। এসময় মিঠু মন্ডলের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে বাবু মন্ডল ও তার সহযোগীরা পালিয়ে যায়।

গুরুদাসপুর থানা পুলিশের ওসি মোজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ আহত মিঠুকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে বাবু মন্ডল ও তার সহযোগীরা পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা