,

রংপুরের হারাগাছের অপহৃত কলেজছাত্রী ঢাকা থেকে উদ্ধার ১জন নারীসহ ৩ জন গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছ পৌর এলাকা থেকে অপহৃত কলেজ ছাত্রী বিলকিস আরা কে অপহরণের ১৬ ঘণ্টার মাথায় ঢাকার মুগদা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, হারাগাছের বিড়ি ব্যবসায়ী মরহুম জাহিদ হোসেনের স্ত্রী আঞ্জুমান আরা বেগম মঙ্গলবার বিকেলে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এতে তিনি তার কলেজ পড়–য়া কন্যা বিলকিস আারাকে(২০) অপহরণের অভিযোগ আনেন তিনজনের বিরুদ্ধে। মামলাটি আমলে নিয়ে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রাজধানীর মুগদা এলাকা থেকে বুধবার দুপুরে অপহরণকারী কাউসার আহমেদ স্বপ্ন(২৪), সুমনা বেগম(১৯) এবং মাহফুজুর রহমানকে(২৭) গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজতে থাকা বিলকিসকেও উদ্ধার করা হয়েছে। অপহরণকারী স্বপ্ন ও সুমনা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার খিলকাটি গ্রামের জব্বার মন্ডলের পুত্র ও কন্যা। আর মাহফুজ ফেনীর সোনাগাজী উপজেলার চর চন্দ্রিমা এলাকার আব্দুল্লাহ-আল-মামুন এর পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বা[ি থেকে মাইক্রোযোগে অপহরণ করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে । বিলকিস হারাগাছ সরকারি কলেজের শিক্ষার্থী। তার স্বামী বিপ্লব ও একজন ব্যবসায়ী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা