,

শুধু সাধারণ জীবাণু নয়, করোনা রুখতেও মাউথওয়াশ!

news-image

মুখে দুর্গন্ধ দূর করতে ও জীবাণুমুক্ত রাখতে আমরা মাউথওয়াশ ব্যবহার করি।সাধারণ এই মাউথওয়াশ হতে পারে মহামারি করোনা রুখে দেওয়ার মোক্ষম অস্ত্র। কীভাবে?  সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, এই মাউথওয়াশই রুখতে পারে করোনা সংক্রমণ।

সম্প্রতি ফাংশন জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রের দাবি অনুযায়ী, কোভিড ১৯ ভাইরাসের অ্যাটাকের পর তা গলা এবং স্যালাইভারি গ্ল্যান্ডে প্রভাব বিস্তার করে৷

কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভ্যালেরি ও’ডোনেল জানিয়েছেন, টেস্টটিউব গবেষণা ও ক্লিনিক্যাল সমীক্ষায় দেখা গেছে করোনা ভাইরাসের বাইরের অংশের লিপিড মেমব্রেন রয়েছে৷ এই লিপিড মেমব্রেনকেই নষ্ট করে দেওয়ার উপাদান রয়েছে মাউথওয়াশে৷

মাউথওয়াশ মুখে দিয়ে কুলকুচি করার পর মুখ দিয়ে করোনার সংক্রমণ শরীরে ছড়িয়ে পড়া আটকে দিতে পারে।  মাউথওয়াশের মধ্যে থাকা আয়োডিন, ইথানলসহ নানা উপাদান ভাইরাসের বাইরের অংশ নষ্ট করতে সক্ষম।

তবে মাউথওয়াশ ব্যবহারের পর কত সময় এই করোনা ভাইরাসের সংক্রণের বিরুদ্ধে কাজ করে সে বিষয়ে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।  এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছিল, করোনা রুখতে মাউথওয়াশ ব্যবহারে লাভ হতে পারে৷ তবে এক্ষেত্রেও কোনো পরীক্ষিত প্রমাণ নেই ৷

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর