,

করোনায় বিশ্বজুড়ে মৃত ৩ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন লাখ ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৪ লাখ।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্চ সেন্টারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মারা গেছেন ৩ লাখ ৪৫ হাজার ৩৬ মানুষ। আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৬ হাজার ৫৩৭ জন।

আক্রান্ত ও মৃতের তালিকায় আগ থেকেই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৭১১ জনে। আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪৩ হাজারের অধিক।

আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পর আছে ব্রাজিল ও রাশিয়া। দেশ দুইটিতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩ লাখ ৬৩ হাজার ২১১ এবং তিন লাখ ৪৪ হাজার ৪৮১ জন। মারা গেছেন ২২ হাজার ৬৬৬ জন এবং ৩ হাজার ৫৪১ জন।

এরপর মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে মারা গেছেন ৩৬ হাজার ৭৮৫ জন। আক্রান্তের তালিকায় তার অবস্থান চতুর্থ, দুই লাখ ৬০ হাজার ৯৬১ জন।

মৃতের তালিকায় ইতালি তৃতীয়, ৩২ হাজার ৭৮৫। আক্রান্তের তালিকায় দেশটি চতুর্থ, দুই লাখ ২৯ হাজার ৮৫৮ ছাড়িয়েছে।

এরপর স্পেন ও ফ্রান্সে মারা গেছে যথাক্রমে ২৮ হাজার ৭৫৭ জন এবং ২৮ হাজার ৩৭০ জন। আক্রান্তের সংখ্যায় স্পেন ২ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে এবং ফ্রান্সে এক লাখ ৮২ হাজার ছাড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর