সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাযোদ্ধা’ খোরশেদের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কাউন্সিলর খোরশেদ। একই সঙ্গে স্ত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে নানা কার্যক্রম ও করোনায় মৃতদের দাফন-কাফনে এগিয়ে আসেন কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ। এখন পর্যন্ত অর্ধশতাধিক মরদেহ দাফনও করেছেন তিনি। সেই খোরশেদের স্ত্রী এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ বলেন, ‘২২ মে নমুনা সংগ্রহ করা হলে ২৩ মে ফলাফলে আমার স্ত্রী আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তিনি বাড়িতেই ছিলেন এবং কোথাও যাননি। কীভাবে আক্রান্ত হয়েছেন সেটি নিশ্চিত নই। তবে এখন পর্যন্ত নানা কাজ করেছি, করছি। ২২ মে আমিও নমুনা দিয়েছিলাম। তবে করোনা নেগেটিভ এসেছে আমার।’

প্রসঙ্গত, করোনা কিংবা করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফনের ঘোষণা দিয়েছিলেন কাউন্সিলর খোরশেদ। ঘোষণা অনুযায়ী ৮ এপ্রিল থেকে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফনকাজ শুরু করেন তিনি।

করোনায় মৃত্যু হয়েছে আতঙ্কে অনেকের লাশ ঘরে রেখে পালিয়ে গেছেন স্বজনরা। খবর পেয়ে ওই সব ব্যক্তির লাশ কাঁধে তুলে নিয়েছেন স্থানীয় এই কাউন্সিলর। পরে গোসল ও জানাজা শেষে ওই মানুষকে দাফন করেছেন কাউন্সিলর ও তার লোকজন। এখনও এই কাজ চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী