সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর ১০ বছরের জেল হতে পারে!

news-image

অনলাইন ডেস্ক : ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। দুর্নীতির অভিযোগে ক্ষমতায় থাকা অবস্থায় ইসরায়েলের প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হলো তাকে।

আজ রোববার ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি আদালতে শুনানিতে অংশ নিতে হাজির হন নেতানিয়াহু। এ সময় ফেস মাস্ক পরা ছিলেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানর প্রতিবেদনে বলা হয়, পৃথক তিনটি মামলায় যদি দোষী সাব্যস্ত হন, তাহলে অন্তত ১০ বছরের জেল হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।

আজ প্রথম দিনের শুনানির বিচার কাজ শুরুর আগে বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন বিচারক জিজ্ঞেস করেন, ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগগুলো তিনি পড়েছেন এবং বুঝেছেন কি না। উত্তরে নেতানিয়াহু জানান, তিনি বুঝেছেন।

এর আগে নেতানিয়াহু আদালতে হাজির হওয়ার পরপরই তার সমর্থক ও বিরোধীরা পাল্টা স্লোগানে আদালত চত্বরের সামনে বিক্ষোভ করেন।

গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের তিনটি অভিযোগ আনেন দেশটির অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যানডেলব্লিৎ। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে তোলা এসব অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও হাস্যকর’ বলে অভিহিত করেন।

গত এক বছরের মধ্যে টানা তিনটি নির্বাচনের আয়োজন করেও সরকার গঠনে করতে পারেননি নেতানিয়াহু। পরে বাধ্য হয়ে গত সপ্তাহে ক্ষমতা ভাগাভাগির শর্তে প্রধান বিরোধী দলের সঙ্গে জোট গঠন করে সরকার গঠন করেন এই নেতা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী