,

ঈদে ছানার পায়েশের সহজ রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঈদে পায়েশ খাবেন নিশ্চয়ই। অল্প কিছু উপাদানেই তৈরি করা যায় সুস্বাদু ও ব্যতিক্রমী ছানার পায়েশ। ঈদের দিন মিষ্টিমুখ করার জন্য এটি হতে পারে আদর্শ একটি খাবার। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ:
ছানা বা পনির ৩০০ গ্রাম
দুধ ১ লিটার
চিনি স্বাদ অনুযায়ী
এলাচ গুঁড়া ১/২ চা চামচ
জাফরান সামান্য
কাজু বাদাম ১০ থেকে ১ টি
কিসমিস ১০ থেকে ১২ টি
আমন্ড ৪ থেকে ৫ টি।

প্রণালি:
প্রথমে ছানার সাথে অল্প ময়দা মিশিয়ে পনির এর ক্ষেত্রে ময়দা মেশানোর প্রয়োজন নেই। ভালো করে চটকে মেখে নিয়ে ছোট ছোট বলের মতো বানিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে দুধ জাল দিতে হবে। গ্যাসের আঁচ কম করে দুধ ক্রমাগত নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে।

এবার তাতে স্বাদমতো চিনি, জাফরান, এলাচ গুঁড়া দিয়ে আবার নাড়তে থাকুন। এবার কাজু, কিসমিস ও আমন্ড মিশিয়ে দিন। দুধ পুরোপুরি ঘন ক্রিমের মতো হয়ে আসলে ওতে ছানা বা পনিরের বলগুলো দিয়ে দিন। আরো ৪ থেকে ৫ মিনিট নাড়তে থাকুন।

৫ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিন। পরিবেশন করার সময় পায়েসের ওপর কাজু, আমন্ড টুকরো ছড়িয়ে দিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য