,

আগামী ৩১ মে পর্যন্ত নবীনগর উপজেলার সকল বাজার বন্ধ ঘোষণা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : করোনা ভাইরাসের মহামারি থেকে উপজেলাবাসীকে নিরাপদে রাখতে ও এর প্রার্দুভাব ঠেকাতে আগামী ৩১ মে পর্যন্ত ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সকল বাজার বন্ধ ঘোষণা করেছে বাজারের সকল ব্যবসায়ীরা। তবে আগের মতোই খোলা থাকবে ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান।

আগামীকাল মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন নবীনগর সদর বাজারসহ উপজেলার সকল বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও সেক্রেটারীরা।
আজ সোমবার বিকেলে নবীনগর বড় বাজারস্থ বাজার ব্যবসায়ী কমিটি সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. মনির হোসেন।
সভায় উপস্থিত থাকা উপজেলা সদর বাজারের একাধিক ব্যবসায়ীর মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঔষধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা রাখার ঘোষণাও দেয়া হয় ওই সভায়। তবে নির্ধারিত সময়ে খোলা রাখা ওই সকল দোকানে সামাজিক ও শারিরীক দূরত্ব নিশ্চিতের বিষয়ে কঠোর পদক্ষেপের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা সহকারি (ভ‚মি) ইকবাল হাসান, নবীনগর থানার ইনচার্জ রনোজিত রায়, আওয়ামী লীগ নেতা মো. নাছির উদ্দিন, খাইরুল আমিন, মো. পারভেজ হোসেনসহ সদর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।

সভা পরিচালনা করেন বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য