,

নবীনগরে বিদেশী পিস্তল ও ৪৭ রাউন্ড গুলিসহ আটক ১

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে পূর্ব পাড়ায় গতকাল শুক্রবার (১৫/৫) সন্ধ্যায় মোহন মেম্বারের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ঘরের ভিতরে ঢুকে স্ট্রীলের আলমারির নিচের ড্রয়ার হতে একটি বিদেশী পিস্তল (7.65 ) ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করে।

জানা যায়, গত মঙ্গলবার রাতে পৌর সদরের বাদ্ধকর পাড়ার এক বাড়িতে ঢুকে মুখোশপড়া অস্ত্রধারী দুই যুবক ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত ওই চাঁদা না পেয়ে প্রকাশ্যে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। ছোঁড়াকৃত গুলি দুটি ঘরে থাকা টিভিতে পড়ায় কোন মানুষ আঘাত প্রাপ্ত হননি। ঘরের লোকজনের আত্মচিৎকারে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে ১৫ লাখ টাকা নিতে আবারো আসবে বলে বাড়ির মালিককে হুমকি দিয়ে গেছে ওই সন্ত্রাসীরা।এ ঘটনায় বুধবার ১৩ মে নবীনগর থানায় মামলা দায়ের করলে পুলিশ মো: আলাল নামে একজনকে গ্রেফতার করে তার কাছে পাওয়া তথ্য প্রমানের ভিত্তিতেই পুলিশ আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করে।

উল্যেখ্য গত ৯ মে রফিকুল ইসলামের মুঠোফোনে নিজেকে ‘ছোটন’ পরিচয় দিয়ে একজন ব্যক্তি মালয়েশিয়া থেকে বলছি উল্লেখ করে বলেন, নবীনগরের একাধিক বড় বড় আলোচিত সন্ত্রাসী ঘটনা আমিই ঘটিয়েছি।

বর্তমানে করোনা পরিস্থিতির কারণে অর্থ সংকটে পড়ায় এখন আমার ১৫ লাখ টাকা লাগবে। আমার (ছোটন) দুই ক্যাডার আসলে তাদের কাছে টাকাটা দিয়ে দিবা।

ঠিক এর তিনদিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির সময় মুখে মাস্ক পরা দুই যুবক এসে রফিকুলকে বলে, ‘ছোটন ভাই আমাদেরকে পাঠিয়েছেন। ১৫ লাখ টাকা জলদি দিয়ে দেন। এসময় রফিকুল ইসলামের কাছে এত টাকা নেই বলতেই দুই যুবক কোমড় থেকে পিস্তল বের করে রফিকুল ইসলামের কপালে তাক করে, এসময় পরিবারের লোকজন চিৎকার দিলে, দুই অস্ত্রধারী যুবক তৎক্ষণাত দুটি গুলি করে যা ঘরে থাকা টিভিতে গিয়ে লাগে। এরপর তারা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল)মো. মকবুল হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য