,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আভ্যন্তরীণ বোরোধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার দুপুরে নবীনগর এল.এস.ডি (খাদ্য গুদাম) প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। উদ্বোধনী দিনে পৌর সদর থেকে ৩ জন কৃষকের কাছ থেকে ১শত মণ ধান সংগ্রহ করা হয়। এবছর মোট ২ হাজার ৩ শত ২৬ মে.টন ধান সংগ্রহ করা হবে জানান সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, নবীনগর এল.এস.ডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার, খাদ্য কর্মকর্তা মো. সামসুল হুদা, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের।

উপস্থিত কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে তিনজন কৃষক বাছাই করে তাদের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য