আজ ১ মে নবীনগর বাসির চরম দুঃস্বপ্নের দিন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আজ ১ মে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাবাসির চরম দুঃস্বপ্নের দিন। ২০০০ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ প্রলয়ংকারী ঘুর্ণিঝড়ের কবলে পরে নরসিংদী থেকে নবীনগর গামী এম ভি বেঙ্গল বার্ড ও নবীনগর থেকে ভৈরব গামী এম ভি ডলফিন নামক দুইটি লঞ্চ মেঘনা নদীতে ডুবে গিয়ে নবীনগরের দেড় শতাধিক যাত্রী প্রাণ হারায়। এটাই ছিল নবীনগরে প্রাকৃতিক দুর্যোগে সর্ববৃহৎ প্রাণহানির ঘটনা।ওই ঘুর্ণিঝড়ে অগনিত গবাদি পশুসহ প্রায় দুই শতাধিক ঘরবাড়ি লন্ড ভন্ড হয়ে গিয়েছিল।
সামনে আসছে বর্ষাকাল আর এই সময়ে আবারো যেন অতীতের পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে নজর দিয়ে নৌ-পথে চলাচলকারী সকল নৌ-যানে পর্যাপ্ত জীবনরক্ষাকারী বয়া ও অন্যান্য সরঞ্জামাদি মজুদসহ দক্ষ সারেং নিয়োগদানে কর্তৃপক্ষ সচেষ্ট থাকবেন বলে আশা করছেন সুশীল সমাজ।











