,

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় সাংবাদিকের মৃত্যু

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় করোনার উপসর্গ নিয়ে স্থানীয় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তবে মারা যাওয়া আব্দুস সালামের (৩৬) পরিবারের দাবি জ্বর ও লিভার জনিত রোগে তার মৃত্যু হয়েছে।

জানা যায়, চার পাঁচদিন ধরে উপজেলা সদরের বারুইহাটি গ্রামের সীরাত আলী মোড়লের ছেলে সালাম জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও লিভারজনিত রোগে ভুগছিলেন। বুধবার তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই দিনই বিকেলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসাপতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নেয়ার পরামর্শ দেন। সেখানে তাকে ভর্তি করতে না পেরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মীর্জাপুর এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির পরিবারের সবারই নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সাথে নমুনা টেষ্টের রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং তার বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে। এছাড়া নমুনা সংগ্রহের রিপোর্ট না আসা পর্যন্ত স্থানীয় প্রশাসন তাদের দেখভাল করবেন বলে তিনি জানান।

সালামের চাচাতো ভাই ইউনুছ মোড়ল চিকিৎসকদের অবহেলায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে বলেন, তার গায়ে জ্বর থাকায় ও লিভারজনিত রোগে আক্রান্ত হওয়ায় সদর হাসপাতালে তাকে কোন চিকিৎসা না দিয়ে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়। সেখানেও তাকে ভর্তি না করতে পেরে খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে তিন জনের রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। তিন জনের রিপোটর্ই নেগেটিভ এসেছে।

সাতক্ষীরায় মোট ৩ হাজার ৫৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া, এ জেলা থেকে এ পর্যন্ত মোট ৩৪২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৮৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। ১৮৯ টি রিপোর্টই নেগেটিভ এসেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য