,

করোনা উপসর্গ নিয়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

news-image

যশোর প্রতিনিধি : করোনা উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতের দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ। ওই নারী আসলেই করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

হাসপাতালের আরএমও বলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার বর্নি গ্রামের বাসিন্দা শাহিন হোসেনের স্ত্রী শাকিলা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। করোনার উপসর্গ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু শুক্রবার ভোররাতের দিকে তিনি মারা যান। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যুর খবর হাসপাতাল থেকে তাকে জানানো হয়েছে, নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠাতে বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপকুমার রায় জানান, যেহেতু ওই নারীর করোনা উপসর্গ ছিল, তাই পরীক্ষার ফলাফল আসার আগে লাশ হস্তান্তর ঝুঁকিপূর্ণ হবে। সে কারণে মরদেহ হস্তান্তরের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য