সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

news-image

নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে কটাক্ষ করে বীরগাও ইউপি চেয়ারম্যান কবির আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন কুরুচিপূর্ণ ও আপত্তিকর লেখালেখির প্রতিবাদে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগ কার্যালয়ে আজ রবিবার ১২টার দিকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লকডাউন থাকা সত্তেও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের শত শত নেতাকর্মী আওয়ামী লীগ কার্যালয়ে এসে উপস্থিত হন। এসময় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত সকল নেতাকর্মীদের শান্ত করে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ জানান।

প্রতিবাদ সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজহার হোসেন জামাল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর গনিচান মকসুদ, যুবলীগের সভাপতি সামস আলম, শ্রমিক লীগ নেতা ফোরকান উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা শামিম রেজা, যুবলীগ নেতা পারভেজ হোসেন, আশ্রাফুল আলম জনি, ছাত্রলীগ নেতা আবু ছায়েদ সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় কবির চেয়ারম্যানকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে তাকে দল থেকে ২৪ ঘন্টার মধ্যে বহিস্কার ও তথ্য প্রযুক্তি আইনে মামলাসহ দ্রুত গ্রেফতারের দাবী
জানানো হয়।

উল্লেখ্য গত ১২ এপ্রিল উপজেলার থানাকান্দি গ্রামে মোবারক হোসেন নামের এক ব্যাক্তির পা কেটে জয়বাংলা শ্লোগানে মিছিল করে প্রতিপক্ষরা। পরে ওই পা হারানো মোবারক ঘটনার দুইদিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হত্যা মামলায় পার্শ্ববর্তী বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদকে ‘প্রধান আসামি’ করা হলেও আলোচিত এ মামলায় বিবাদমান দুই গ্রুপের একটি গ্রুপের দলনতো কাউছার মোল্লাকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া স্থানীয় একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক আবু কাউছারকেও এ মামলায় ৩ নম্বর আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনাম আরো ১৫০ জনকে মামলায় আসামি দেখানো হয়।

এদিকে ঘটনার ছয় দিন পর দায়ের হওয়া বহুল আলোচিত এ মামলায় অন্য একটি ইউনিয়নের চেয়ারম্যানকে ‘প্রধান আসামি’ করায় ওই ইউপি চেয়ারম্যান কবির আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে স্টেট্যাস দেন। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রতিবাদের ঝড় উঠে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী