মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসি’র নেতৃত্বে করোনা সংক্রমণ রোধে অভিযান অব্যাহত

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : করোনো ভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান অব্যাহত রয়েছে। রবিবার, ১৯শে এপ্রিল পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় (পিপিএম বার) নির্দেশনায়, মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি কেএম আজিজুল ইসলাম নেতৃত্বে সচেতনতা মূলক নানা প্রচারিভাযান চালানো হয়েছে।সকাল থেকেই অফিসার ইনচার্জ ওসি কেএম আজিজুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা মোটরসাইকেল, ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান, পিকআপ দেখলেই পিছু ধাওয়া। এসব দেখে বাকীরা সটকে পড়েছেন রাস্তাগুলো থেকে।

এলাকাবাসী সূত্রে জানা যায় অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, ১৭ আগষ্ট ২০১৮মোরেলগঞ্জ থানাতে আসা পর থেকে অসহায় গরীব দুঃখী মানুষের পাশে আছে, সে যখন শোনে একজন অসহায় মানুষ বিপদে পড়ে আছে তখনি ছুটে যাই তার কাছে। এবং এই দেশে মহামারী করোনাভাইরাস আসার শুরু থেকে এখনো পর্যন্ত তার নিজস্ব তহবিল থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় মানুষদের জন্য।
ওসি কেএম আজিজুল ইসলাম এ প্রতিবেদক শেখ সাইফুল ইসলাম কবির কে জানান, পুলিশ জনগণের বন্ধু, আমি একজন পুলিশ অফিসার হয়েও, সাধারণ মানুষের সাথে চলি, যাতে করে সাধারণ মানুষ আমাকে সব কিছু বলতে পারে।

তিনি বলেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, ক‌রোনা‌ রোগীর তথ্য সংগ্রহ ও জরুরী সেবার না‌মে কিছু দুষ্কৃ‌তিকারী সাধারণ মানু‌ষের বা‌ড়ি‌তে গি‌য়ে অপরাধ সংঘটনের সু‌যোগ নি‌চ্ছে।

এমতাবস্থায়, সন্মা‌নিত নাগ‌রিকগণ‌কে আহবান জানা‌নো যা‌চ্ছে যে, আপনারা কোনো অবস্থা‌তেই আগন্তু‌কের প‌রিচয় নি‌শ্চিত না হ‌য়ে অথবা তার বা তা‌দের কার্যক্র‌মের বৈধতা সম্প‌র্কে নি‌শ্চিত না হ‌য়ে তা‌কে বা তা‌দেরকে আপনা‌দের গৃ‌হে প্র‌বেশ কর‌তে দি‌বেন না। এ বিষ‌য়ে স‌ন্দেহ হ‌লে, নিকটস্থ থানা‌কে অব‌হিত করুন অথবা ৯৯৯ এ ফোন ক‌রে নি‌শ্চিত হোন।

বাংলা‌দেশ পু‌লিশ সব সময় আপনার পা‌শে র‌য়ে‌ছে। একইসা‌থে, এ ধর‌নের দুষ্কৃ‌তিকারী‌দের বিরু‌দ্ধে ক‌ঠোর হু‌শিয়া‌রি উচ্চারণ কর‌ছে বাংলা‌দেশ পু‌লিশ।

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানা এলাকায় এ ধরনের কোন ঘটনা ঘটিলে তাৎক্ষণিক ভাবে মোরেলগঞ্জ থানার সহায়তা নিন।অনুরোধ ক্রমে অফিসার ইনচার্জ মোরেলগঞ্জ থানা, মোবাইল নম্বর ০১৭১৩৩৭৪১২৭ । ডিউটি অফিসার ০১৩০৪৯১৪০৪৫ আমি চাই আমার মোরেলগঞ্জ থানার মানুষ, কোনো অন্যায় কে প্রশ্রয় না দেয়,অন্যায়ের প্রতিবাদ করবে।

তিনি আরো বলেন আমি নির্দেশনা পেয়েছি, আমার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, পিপিএম (বার) স্যার যেমন সাধারণ মানুষের সাথে চলে এবং মিশে, তেমনি উচিত সারা বাংলাদেশ পুলিশ বাহিনীর। এই মহামারী করোনাভাইরাস যে সবাইকে বাড়িতে থেকে সুস্থ থাকার অনুরোধ করেন।আসুন আমরা নিজেদের জন্য খানিকটা সময় বের করে ভাবি নিজের সুরক্ষা নিয়ে, সচেতন থাকি, সতর্ক থাকি, সচেতন রাখি, সতর্ক রাখি পুরো দেশ, পুরো জনপদ।উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের জনশূন্য হয়ে পড়েছে ব্যাস্ততম উপজেলা বাজারগুলো। নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ও ঔষধের দোকান ছাড়া অধিকাংশ দোকান পাট বন্ধ রাখা হয়েছে।মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি কেএম আজিজুল ইসলাম আরো বলেন, গত কয়েকদিন ধরে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে জনসাধারণ যেনো বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসেন।

লিফলেট বিতরণ করে সচেতনতাবৃদ্ধির কাজ করা হচ্ছে। অসহায় দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এরপরও কারণ ছাড়াই জনগণ রাস্তায় নেমে পরিবেশ নষ্ট করে প্রাণঘাতি করোনা ছড়ানোর ঝুঁকি বাড়াচ্ছে।যত্রতত্র দোকানপাট খুলে সেখানে আড্ডা মারার পরিবেশ তৈরি করা হচ্ছে। যে কারণে পুলিশ কঠোর হতে বাধ্য হয়েছে।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা