কসবায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কমিটি গঠিত

B Baria Mapকসবা প্রতিনিধি :  সোমবার (১৬ মার্চ) বিকেলে স্থানীয় সিডিসি স্কুল প্রাঙ্গণে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কসবা উপজেলা শাখা গঠন উপলক্ষে এক সভা কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সাফায়েত কামাল, কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা কামাল, পাক্ষিক অপরাধপত্র সম্পাদক খ.ম. হারুনুর রশিদ ঢালী, কসবা প্রেসক্লাবসহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক শেখ মো. কামালউদ্দিন, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউল হুদা শিপন, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও সার্ক জেলা কমিটির প্রতিনিধি অনুপম রায়।
মানবাধিকার কর্মী মো: আতিকুল ইসলাম ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; কুটি আজগর আলী দাখিল মাদরাসা রসুপার মাওলানা মোহাম্মদ আবদুর রহমান সরকার মানিক, কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক শেফালী আক্তার, শিমরাইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মোছলেহ উদ্দিন ও এডভোকেট রায় হানউদ্দিন রুমি।অনুষ্ঠানেক সবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান কে সভাপতি ও মো: আতিকুল ইসলাম ফারুক কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কসবা উপজেলা কমিটি গঠন করা হয়। এ সময় শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

 

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা