,

সামাজিক দুরত্ব না মানায় ৯৫ জনকে ৬৩ হাজার জরিমানা

news-image

শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সামাজিক দূরত্ব না মানায় ৯৫ জনকে জরিমানা করে ৬৩ হাজার ২৫০ টাকা আদাই করে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান বলেন, এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বাসিয়েছে ঢাকা, নারায়নগঞ্জসহ করোনা আক্রান্ত জেলাগুলো থেকে কোন লোক যাতে বাগেরহাট জেলায় ঢুকতে না পারে। সেজন্য চালানো হচ্ছে তল্লাশি।

বাগেরহাটের জেলা প্রশাসকের পক্ষ থেকে যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স, সাংবাদ সংগ্রহের গাড়ী, নিত্য প্রয়োজনীয় ও জরুরী সেবা, খাদ্য সরবারাহ, করোনা প্রতিরোধ ও মানবিক সহায়তার কাজে নিয়োজিত এবং সরকারী যানবাহন সমূহ স্বাভাবিকভাবে চলমান থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য