,

জ্বর নিয়ে ঢাকা থেকে বাড়িতে স্বামী, ঘরে ঢুকতে দিলেন না স্ত্রী

news-image

বগুড়া প্রতিনিধি : ঢাকা থেকে জ্বর নিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামের নিজ বাড়িতে যান রাজমিস্ত্রী কাবিল উদ্দীন। সোমবার সকালে তিনি বাড়ি যাওয়ার পর ঘরেই ঢুকতে দেননি তার স্ত্রী।

ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস রয়েছে, এমন আশঙ্কায় আজ সকাল থেকে কেশরতা গ্রামে তোলপাড়া শুরু হয়। একই গ্রামের দুবাই ও ঢাকা ফেরত আরও দুই ব্যক্তি গত ২০ মার্চ নিজ বাড়িতে এসে তাদের অবস্থান গোপন করে থাকেন।

জানা যায়, আদমদীঘির কেশরতা গ্রামের কাবিল উদ্দীন ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে আজ ভোরে ট্রাকযোগে বাড়িতে আসেন। বাড়ি আসার পর তার শরীরে জ্বর রয়েছে, কথাটি শুনে তার স্ত্রী ঘর থেকে তাকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে রাখেন। এ ছাড়া একই গ্রামের দুবাই ফেরত নজরুল ইসলামের ছেলে ইউসুফ আলী ও ঢাকা ফেরত বয়েজ উদ্দীনের ছেলে মেরিন প্রকৌশলী মেহেদী হাসান গত ২০ মার্চ থেকে গ্রামে এসে আত্মগোপন করেন। এ নিয়ে এলাকায় হৈচৈ শুরু হয়।

ওই বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিল্লুর রহমানকে জানানোর পর আজ সোমবার তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ানের শরনাপন্ন হন। পরে তিনি মেডিকেল টিম নিয়ে কেশরতা গ্রামে যান।

সেখানে ওই তিন পরিবারের সঙ্গে কথা বলে ও শরীর পরীক্ষা করে তাদের তেমন কোনো উপসর্গ নেই বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। পরে ওই তিন পরিবারের সকলকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে রেখে বাড়িগুলোতে লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়।

হোম কোয়ারেন্টিনে থাকা ওই তিন পরিবারকে ১৪ দিনের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য