বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্ম হার বাড়াতে ‘স্পিড ডেটিং’

7505_1লাইফস্টাইল ডেস্ক : জাপান সরকার সেদেশে জন্মহার বাড়ানোর লক্ষ্যে জীবনসঙ্গী খোঁজার জন্য ‘স্পিড ডেটিং’ এর মত অনুষ্ঠানে উৎসাহ যোগাতে চায়।
এ অনুষ্ঠানে এক সাথে অনেকের সাথে সাক্ষাতের সুযোগ পায় পাত্র-পাত্রীরা।
যেসব স্থানীয় কর্তৃপক্ষ ‘স্পিড ডেটিং’ বা এরকম ঘটকালির অনুষ্ঠানের আয়োজন করবে, তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সহযোগিতা পাবে। জাপানের কিয়োডো সংবাদ সংস্থা নতুন এক খসড়া সরকারী নীতি উদ্ধৃত করে এ কথা জানিয়েছে।
মার্চের শেষ নাগাদ জাপানের মন্ত্রিপরিষদ এই নীতি অনুমোদন করবে বলে কথা রয়েছে। এতে জাপানে লোকজন যাতে বেশি সন্তান নিতে উৎসাহিত হয় তার জন্য নানা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
এই খসড়া নীতিতে হুঁশিয়ারি দেয়া হয়েছে যে, এখন থেকে ২০২০ সালের মধ্যে জাপান বড় ধরণের সঙ্কটের মুখে পড়তে যাচ্ছে। কারণ দেশটিতে যথেষ্ট নতুন শিশু জন্ম নিচ্ছে না।
এ কারণেই সরকার জাপান সরকার সম্ভাব্য পাত্র-পাত্রীদের তাদের জীবনসঙ্গী খুঁজে বের করতে সাহায্য করতে চায়।
সন্তান নিতে দম্পতিদের উৎসাহ যোগাতে বিনামূল্যে নার্সারীতে শিশু যত্নের ব্যবস্থা, নিঃসন্তান দম্পতিদের জন্য ফার্টিলিটি ক্লিনিক, পুরুষদের জন্য ‘পিতৃত্ব ছুটি’ বাড়ানো ইত্যাদি নানা ব্যবস্থার সুপারিশও করা হয়েছে।
২০১৪ সালে জাপানে শিশু জন্মহার ছিল এ যাবৎকালের মধ্যে সবচেয়ে কম। আগের বছরের চেয়ে নয় হাজার কম শিশু জন্ম নেয় গত বছর।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা