সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়িতে ডাকসুর ভিপি সাদিক কায়েমের পারিবারিক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান সাদিক কায়েম। ঘটনার সময় বাড়িতে তার মা-বাবা উপস্থিত ছিলেন।
ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, একদল ব্যক্তি বাড়ির আশপাশে পেট্রলবোমা নিক্ষেপ করে এবং দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয়। এতে তার মা-বাবা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে সাদিক কায়েম বলেন, হামলা ও ভয়ভীতি দেখিয়ে তাদের আন্দোলন থেকে সরানো যাবে না। বরং এ ধরনের ঘটনা তাদের অবস্থান আরও দৃঢ় করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, রাতে পরিবারের সদস্যদের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে যান। বাড়ির সিঁড়ির পাশের উঠানে আগুন জ্বলতে দেখে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। সেখানে কেরোসিনের উপস্থিতিও দেখতে পান তারা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

এ জাতীয় আরও খবর

জাতীয় এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছে সরকার

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

৯ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

এসএমই খাতে ২৫ লাখ চাকরির লক্ষ্য সরকারের

টেকনাফে বিপুল বিস্ফোরক উদ্ধার, আটক ২

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস