নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের প্রধান উপদেষ্টা আবু হাসানাত আলম রাজিব ভূঁইয়া।
নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের সভাপতি মো. এরশাদুল ইসলাম এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সহসভাপতি মো. ইলিয়াস মিয়া, নবীনগর উপজেলা বিএনপির সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম মনা, নবীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান দুলাল, নবীনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুস সাত্তার, নবীনগর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সুমন আলম, জাকির হোসেন, মো. সাজু সরকার, সহিন, মো. শাকিল ও ছগির আহমেদ ছগির সহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।











