৯ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করায় প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা পর্যন্ত দাম কমেছে। এতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নেমে এসেছে দুই লাখ টাকার নিচে।
রোববার (২২ নভেম্বর) থেকে সারাদেশে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। এর আগে শনিবার রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটি নতুন দর ঘোষণা করে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অন্যান্য মানের স্বর্ণের দাম হলো—
২১ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত দামের মধ্যেই সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায়ের সুযোগ নেই। তবে গহনার নকশা ও ধরন অনুযায়ী মজুরি দিতে হবে।
এ ছাড়া স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ কর্তনের নিয়ম বহাল থাকবে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭৬ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করেছিল বাজুস।

এ জাতীয় আরও খবর

জাতীয় এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছে সরকার

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

এসএমই খাতে ২৫ লাখ চাকরির লক্ষ্য সরকারের

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

টেকনাফে বিপুল বিস্ফোরক উদ্ধার, আটক ২

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস