,

করোনা সন্দেহে চিকিৎসা না করায় রোগীর মৃত্যুর অভিযোগ

news-image

খুলনা প্রতিনিধি : করোনা ভাইরাস সন্দেহে চিকিৎসা না করায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে বাবুল চৌধুরী (৪০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাবুল চৌধুরীর বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার জয়বাংলা ব্রিজ এলাকায়।

রোগীর স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাবুল চৌধুরীকে খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে বহির্বিভাগ থেকে চিকিৎসা করিয়ে আনতে বলেন। কিন্তু বহির্বিভাগ থেকেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। অনেকক্ষণ হাসপাতাল গ্রাউন্ডে থাকার পর আবার বহির্বিভাগ থেকে জরুরি বিভাগে নিয়ে আসার সময় ওই রোগী মারা যায়।

রোগীর বড় বোন জাহানারা বেগম জানান, গত পাঁচ দিন ধরে তার ভাই বাবুল জ্বরে ভুগছিলেন।

এ ব্যাপারে খুমেক হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মনজুর মোরশেদ বলেন, ‘আমি সারাদিন করোনা মোকাবিলা নিয়ে বাইরে মিটিংয়ে ব্যস্ত ছিলাম। তবে শুনেছি ওই রোগী সর্দি, কাশি ও গলায় ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিল। হাসপাতালের আবাসিক চিকিৎসকের (আরএমও) পরামর্শে তাকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তিনি কোন রোগে আক্রান্ত ছিলেন তা পরীক্ষা-নিরীক্ষা করার আগেই মারা গেছেন।’

তবে চিকিৎসকের গাফিলতির বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর