,

করোনাভাইরাস নিয়ে সরকারের উদাসীনতায় গভীর উদ্বেগ বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস নিয়ে সরকারের উদাসীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে এই ভাইরাসের প্রাদুর্ভাব থেকে কোমলমতি শিশু-কিশোরদের রক্ষা করতে অবিলম্বে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার রাতে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় স্কুল-কলেজ বন্ধের বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানানোর বিষয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন স্থায়ী কমিটির এক সদস্য।

তিনি বলেন, মানবজমিন সম্পাদক মতিউর রহমান ও রিপোর্টার আল আমিনের বিরুদ্ধে মামলা কোনোভাবেই কাম্য নয়। প্রকাশিত রিপোর্টে কারও নাম না থাকলেও সম্পাদক ও রিপোর্টারের বিরুদ্ধে মামলা সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল। কয়েক দিন ধরে শফিকুল ইসলাম কাজলের নিখোঁজের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য না পাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে সাংবাদিক সমাজ। সর্বশেষ কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে বাসা থেকে একটি মহল তুলে নিয়ে সাংবাদিকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

স্থায়ী কমিটির ওই সদস্য বলেন, কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে সাময়িক মুক্তির আবেদন করা হয়েছিল। কিন্তু সে বিষয়ে তার পরিবারকে কিছু জানানো হয়নি।

লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, গয়েশ^র চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য