,

নবীনগরে ময়লার ভাগাড় তিতাস ও বুড়ি নদীর তীর

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার বর্জ্যে দূষিত হচ্ছে তিতাস ও বুড়ি নদী। তীব্র দূর্গন্ধ ও ময়লা আবর্জনায় আগুন লাগানোর কারনে ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে নদীর তীর সংলগ্ন সদর রোডসহ আশেপাশের এলাকা। এতে চরম দূভোর্গ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। সরে জমিনে গিয়ে দেখা গেছে, নবীনগর পৌরসভাস্থ তিতাস ও বুড়ি নদীর তীরের একাধিক স্থানে নবীনগর বাজারের বর্জ্য ও পৌরসভাস্থ বাসা-বাড়ির বর্জ্যে ভরাট হচ্ছে নদীর তীর। বিশেষ করে মাঝিকাড়া ব্রীজ, মনুবাবুর ঘাট, মাঝিকাড়া নৌকাঘাট, বড় মঠের ঘাট, থানা ঘাট, ফলবাজার ঘাট, লঞ্চ ঘাট, স্পীডবোর্ড ঘাট, হাসান শাহ মাজার ঘাটসহ একাধিক স্থানে বর্জ্যরে স্তুপ জমে উঠেছে।

এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিচ্ছে সুবিধা। ময়লা আর্বজনায় ভরাটকৃত নদীর তীর দখল করে তারা গড়ে তুলছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান।মঠের ঘাট সংলগ্ন ব্যবসায়ী মাইনুউদ্দিন জানান, বাজারের বেশির ভাগ ময়লা আর্বজনা এনে নদীর তীরে ফেলার কারনে বন্ধ হয়ে যাচ্ছে পয়নিষ্কাশন নালা গুলো, এতে করে ড্রেনের ময়লা পানি ছড়িয়ে পড়ছে। নৌকা দিয়ে যাতায়াত করা যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দূভোর্গ।

মাঝিকাড়া ব্রীজ সংলগ্ন ব্যবসায়ী কবির মিয়া জানান, ময়লা আর্বজনার স্তুপের দূর্গন্ধে দোকানে বসে থাকা দায়। তাছাড়া তারা যখন আগুন লাগিয়ে দেয় তখন তো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় রাস্তা-ঘাট, দোকান পাট।

এ বিষয়ে মেয়র এড. শিবশংকর দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইতিমধ্যে নবীনগর পৌরসভার ময়লা-আর্বজনার জন্য ডাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে। ডাম্পিং স্টেশন তৈরি করা হলে আর্বজনার সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা করি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য