,

‘সরকারি হাসপাতালগুলোতেও করোনা মোকাবেলায় প্রস্তুতি অপর্যাপ্ত’

news-image

নিউজ ডেস্ক : ‘উন্নয়নের ডামাডোল বাজানো হলেও স্বাস্থ্যবিভাগ এতই দুর্বল, যে, সাধারণ মানুষ তার চাহিদা মতো স্বাস্থ্যসেবা পাচ্ছে না। এমনকি সরকারি হাসপাতালগুলোতেও করোনা মোকাবেলায় প্রস্তুতি অপর্যাপ্ত।’

করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা তৈরিতে দলের পক্ষ থেকে লিফলেট বিতরণকালে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ব্যাংকের ছাতার মতো বেসরকারিভাবে মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। সত্যিকার অর্থে চিকিৎসক তৈরি হচ্ছে না। সরকারি হাসপাতালগুলোতে চরম অব্যবস্থাপনা, এটি কখনোই সভ্য গণতান্ত্রিক দেশে হয় না। যেহেতু সরকার জোর করে ক্ষমতায় এসেছে, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই।

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ভূমিকা রাখছে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, আমরা দলীয়ভাবে সংবাদ সম্মেলন করে বলেছিলাম, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার এ বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি। আজকে (বৃস্পতিবার) আমি পত্রিকায় দেখলাম, আমেরিকাতে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সারাবিশ্বে করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারত নতুন করে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। সারাবিশ্বই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে।

করোনা ভাইরাস সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, এটি একটা মহামারী, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সেই রাজনীতি নেই বলেই সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে পারবো না?- বলে প্রশ্ন রাখেন ফখরুল। তিনি বলেন, আমরা এখানে রাজনীতি করছি না। আমরা পুরোপুরিভাবে আমাদের দায়িত্ব পালন করছি। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সেই দায়িত্ব আমরা পালন করছি। তিনি বলেন, সারা দেশেই বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। সারা দেশের সব শাখাগুলোকে বলে দেওয়া হয়েছে, তারা যেন সজাগ থাকে এবং আক্রান্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়ায়।

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি একটি গণদাবি। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়া জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতকাল (বুধবার, ১০ মার্চ) রাতে হিউম্যান রাইটসের প্রতিবেদনে বলা হয়েছে, জুডিশিয়ালি খালেদা জিয়ার মামলাটি ত্রুটিহীন নয়। বলা হয়েছে, তাঁর মুক্তির বিষয়টি রাজনৈতিক কারণেই বিলম্বিত করা হচ্ছে।

সম্পূর্ণ মানবিক কারণে গণতন্ত্রের জন্য সংগ্রামী, তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান ফখরুল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর