বিজয়নগরে কৃষকে পিটিয়ে হত্যা

khonনিজস্ব প্রতিবেদক : জেলার বিজয়নগর এলাকায় মাহফুজ মিয়া (৪০) নামে এক কৃষকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানান, দীর্ঘদিন ধরে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামের তোরাব আলীর সাথে একই গ্রামের আব্দুল আজিজের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় তোরাব আলীর সমর্থকরা আব্দুল আজিজের ছেলে মাহফুজ মিয়াকে পিটিয়ে হত্যা করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতার করা হবে।
 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা