,

দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে : মেনন

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থপাচার আর দুর্নীতির সমালোচনা করেছেন মহাজোট সরকারের অন্যতম শরিক দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ‘দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। বছরে এক লাখ কোটি টাকা পাচার হচ্ছে।’

দুর্নীতির কারণে ‘সরকারে পচন ধরলে, আমি পচব কেন’ এমন প্রশ্ন তুলে অভিমত ব্যক্ত করেন মহাজোট সরকারের সাবেক এই মন্ত্রী। সম্প্রতি বিদেশে অর্থপাচারের প্রশ্ন তুলে রাশেদ খান মেনন এক বক্তব্যে বলেন, ‘দেশ থেকে পাঁচ লাখ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে।’

এ মন্তব্যের প্রতিক্রিয়ায় মেনন বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমি সব সময় সরব থেকেছি। সংসদে দাঁড়িয়ে এই অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলেছি। সংসদের বাইরেও বলছি।’

তিনি আরও বলেন, ‘বছরে এক লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। গবেষণাতেও তেমনই হিসাব মিলছে। এক প্রতিষ্ঠান বলছে, বছরে ৬৪ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। তাহলে গত ১১ বছরে এই সরকারের আমলে কত লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, সহজেই হিসাব মিলবে। সেই হিসেবে আমি কমই বলেছি। কারণ, ৬৪ হাজার কোটি টাকা পাচারের কথা বলা হয়েছে আমদানি-রপ্তানির অসঙ্গতি ধরে। এর বাইরে আরও হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে।’

সরকারে আছেন। মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অর্থপাচার, দুর্নীতির দায়ে সরকার ব্যর্থ হলে, তার দায় আপনারও- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি রাজনৈতিক প্রশ্ন। এমন প্রশ্ন করে বিব্রত করা ঠিক না। এরপরও বলছি, সরকারের লোকেরা দুর্নীতি করছে, এর দায় সরকার এড়াতে পারে না। পাপিয়া কাণ্ড বা জি কে শামীম কাণ্ডের দায় আমাদের ওপর বর্তাবে কেন? সরকারে পচন ধরলে আমি পচব কেন?’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য