বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার গ্রেফতারি পরোয়ানা থানায় পৌঁছ‍ালেই ব্যবস্থা নেবে পুলিশ : প্রধানমন্ত্রী

pm 11বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি ও তার কার্যালয়ে তল্লাশির পরোয়ানা গুলশান থানায় পৌঁছালেই পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে জাতীয় সংসদে একথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এম এ আউয়ালের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কোর্ট থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে দেশের যে কোনো নাগরিকের দায়িত্ব হচ্ছে কোর্টে আত্মসমর্পণ করা। আর দায়িত্বশীল নাগরিক অতি দ্রুততার সাথে কোর্টের আদেশ মান্য করবেন এটাই সারা বিশ্বে প্রতিষ্ঠিত। কিন্তু খালেদা জিয়া কোর্টের আদেশ অমান্য করে একটি খারাপ উদাহরণ সৃষ্টি করছেন। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আইন তার নিজস্ব গতিতে চলবে, আর আইনকে সমুন্নত রাখা সরকারের দায়িত্ব।’

তিনি আরো বলেন, ‘এখন তিনি জঙ্গি নেত্রীতে পরিণত হয়েছেন। আইন তার নিজস্ব গতিতে চলে। খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা ও গুলশান কার্যালয় তল্লাশির জন্য আদালতের নির্দেশ গুলশান থানায় পৌঁছানো মাত্রই পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।’

শেখ হাসিনা আরো বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ না নিলে বহু আগেই জনগণ তাকে (খালেদা) গুলশান কার্যালয় থেকে বের করে দিত।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণের জন্য তার চিন্তাও নেই, দাবিও নেই। বিএনপি-জামায়াত নেত্রী যে দাবি-দাওয়া দিয়েছেন তা সবই তার নিজের ও তার পুত্রের জন্য। তাই জনগণ এখন তাকে একেবারেই সমর্থন করে না।

শেখ হাসিনা বলেন, এ পর্যন্ত ৬৭ বার খালেদা জিয়ার মামলার শুনানির তারিখ থাকলেও তিনি মাত্র ৭ বার আদালতে গেছেন। শেষ যে বার গেছেন, সে বার তার নেতা-কর্মীরা লাঠি-সোটা নিয়ে আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাদের তাণ্ডবে সংসদ সদস্য ছবি বিশ্বাসও আহত হয়েছেন।

এরপর নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরীর প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল- ‘বাংলাদেশে এক রাজনৈতিক সংস্কৃতি শুরু হয়েছে। সপ্তাহে দুবার হরতালের ঘোষণা দেওয়া হয়। আমি বলবো, এভাবে হরতাল না দিয়ে টানা ২০১৯ সাল পর্যন্ত হরতাল আহ্বান করছে না কেনো বিএনপি?’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এমন প্রশ্ন আমাকে না করে বিএনপির নেত্রীকে করলেই ভালো হতো। আমিও বলবো, এভাবে সপ্তাহে দুই দিন করে হরতালের আহ্বান না করে টানা হরতাল ঘোষণা দিলেই তো কষ্ট কমে যায়।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা