সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া দুই কারণে কারাবন্দী, দাবি রিজভীর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুটি কারণে কারাবন্দী করা হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি একথা জানান।

কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় রিজভী বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। তাকে দুটি কারণে মিথ্যা ভিত্তিহীন মামলায় আটক রাখা হয়েছে। একটি হচ্ছে-খালেদা জিয়ার এত জনপ্রিয়তা কেন? আর তার জন্য দেশের মানুষ কাঁদে কেন?’

বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়া যদি বাইরে থাকে, তাহলে সরকারের লোকজন যে লুটপাট চালাচ্ছে-তা করতে দেবেন না। খালেদা জিয়া এসব লুটপাটের বিরুদ্ধে কঠোর আওয়াজ তুলবেন।’

বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘আজ আপনারা ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে আওয়াজ তুলেছেন-তা সারা দেশে ছড়িয়ে দিতে হবে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী