সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ জন্মভূমি মানিকগঞ্জে ভালোবাসায় সিক্ত লন্ডনের রামসগেটের মেয়র রওশন আরা

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : নিজ জন্মভূমিতে ভালোবাসায় সিক্ত হলেন লন্ডনের রামসগেটের মেয়র ব্যারিস্টার রওশন আরা দোলন। বুধবার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। গত বছর লন্ডনের রামসগেটের মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি প্রথমবারের মতো জন্মভূমি সিঙ্গাইরে আসেন।

রওশন আরা দোলন নিজ গ্রামে আসছেন- এমন খবর বেশ কয়েকদিন ধরেই এলাকায় প্রচার হচ্ছিল। বুধবার সকাল পৌনে ১১টার দিকে তিনি হেলিকপ্টারে তালেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে আসেন। সেখানে হাজার হাজার মানুষের ঢল নামে তাকে এক নজর দেখার জন্য। এর পর স্কুল মাঠে তাকে দেওয়া হয় গণসংবর্ধনা।

পরে তিনি পৈতৃক বাড়ি কাঁঠালবাগানে যান। সেখানে সাংবাদিকের রওশন আরা বলেন, তিনি তার মাতৃভাষায় কথা বলতে ভালোবাসেন। লন্ডনে তার সন্তানসহ পরিবারের সবাই বাংলায় কথা বলে।

রওশন আরা দোলনের জন্ম তালেবপুর ইউনিয়নের ইরতা কাশিমপুর কাঁঠালবাগান গ্রামে। বাবা প্রকৌশলী রজ্জব আলী খান। রওশন আরা ১৯৬৭ সালে তালেবপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে থাকাকালে বাবার সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে লেখাপড়া শেষে যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হন। তিনি সেখানে হোটেল ব্যবসার সঙ্গেও যুক্ত। তার স্বামী রেজাউর রহমান জামানের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায়। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে রওশন আরা সবার বড়।

নিজ বাড়ির উঠানে বসে সাংবাদিকদের রওশন আরা বলেন, প্রথমে রামসগেট শহরের কমিশনার নির্বাচিত হন তিনি। পরে লেবার পার্টির ব্যানারে পার্লামেন্ট নির্বাচন করেন ২০১৭ সালে। ওই নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। গত বছরের ১৪ মে রামসগেটের মেয়র নির্বাচিত হন। তিনি ওই শহরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। নিজ গ্রামে তিনি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান নির্মাণ করেছেন। তার বাড়িতে রামস-বাংলা মহিলা উন্নয়ন সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিচালনা করেন।

গত বছরের মার্চে তার বাবা রজ্জব আলী খান মারা যান। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার বাড়িতে মিলাদ মাহফিল হবে। এ ছাড়া একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনসহ একই সময় ভাষাশহীদ রফিকের গ্রামের বাড়িতে যাবেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী