সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিতে বিএনপি একটা কেউটে সাপ : ইনু

news-image

নিউজ ডেস্ক : রাজনীতিতে বিএনপি একটা কেউটে সাপ– বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ভাষা আন্দোলন ও কমরেড মোহাম্মদ তোয়াহার ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে রাজনীতির বিষবৃক্ষ আখ্যা দিয়ে হাসানুল হক ইনু বলেন, এত কিছুর পরও খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি যুদ্ধাপরাধীদের দল থেকে বের করেনি। জামায়াত ত্যাগ করেনি। সুতরাং রাজনীতিতে বিএনপি বিষবৃক্ষ এবং কেউটে সাপ। বিষধর সাপের সঙ্গে মানবকূলের সহাবস্থান হয় না।

আগুন সন্ত্রাসীরা আত্মসমর্পণ করেনি উল্লেখ করে ইনু বলেন, দেশে জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসরা কাবু হয়েছে, কোণঠাসা হয়েছে; কিন্তু আত্মসমর্পণ করেনি। দেশে অনেক সমস্যা যেমন বৈষম্য, নারী নির্যাতন, দুর্নীতি, দ্রব্যমূল্যের বাজার বৃদ্ধি– সবই ধীরে ধীরে সমাধান করা সম্ভব। কিন্তু বিএনপি-জামায়াত যদি দেশের রাজনীতি দখল করে নেয়, তা হলে দেশ সাম্প্রদায়িকতার আগুনে ঝলসে যাবে।

ড. কামাল হোসেন ও আ স ম আবদুর রবের সমালোচনা করে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, আ স ম আবদুর রব, মান্না, কাদের সিদ্দিকী এবং ড. কামাল হোসেনের মতো লোক যখন বিএনপির কাফেলায় যুক্ত হয়, তখন আমি অশনিসংকেত দেখি। আমাদের উন্নয়নের ক্ষেত্রে কয়েকটি বাধার মধ্যে অন্যতম হলো বৈষম্য, ফসল কাটা ইঁদুরের মতো দুর্নীতির সিন্ডিকেট এবং অসৎ রাজনীতি ও অসৎ ব্যবসায়ীরা।

দেশের যেটুকু উন্নয়ন হয়েছে তা যথেষ্ট নয়। আমাদের আগামী প্রজন্মের মুখে হাসি ফোটাতে ও যদি বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে টিকে থাকতে হয় তা হলে আরও উন্নয়ন করতে হবে।

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী