সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ইউএনও মোহাম্মদ মাসুম

news-image

সঞ্জয় শীল, নবীনগর  : ব্রাহ্মণবাড়িয়া জেলায় শুদ্ধাচার পুরস্কার ২০১৮-২০১৯ এ  শ্রেষ্ঠ উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমকে পুরস্কৃত ও স্বীকৃতি প্রদান করা হয়েছে। আজ রবিবার ( ১৫-০২-২০২০) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমকে এ পুরস্কার তুলে দেন। তিনি এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবেও পুরস্কৃত হয়েছিলেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা-কর্মচারি ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলার শ্রেষ্ঠ উপজেলা নিবার্হী কর্মকর্তার স্বীকৃতি ও পুরস্কার পেয়ে মোহাম্মদ মাসুম বলেন, স্থানীয় এমপি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, আমার সহকর্মী, শুভাকাঙ্খী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিয় সাংবাদিকগন সহ নবীনগর উপজেলার সর্বস্তরের জনগনের ভালোবাসা ও সহযোগিতার কারনেই আজকের এই স্বীকৃতি। সবাইকে আমার আন্তরিক ভালবাসা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী